হোম » সারাদেশ » গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবীতে সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সমাবেশ

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবীতে সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সমাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নজীরবিহীন গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীরা বিক্ষোভ
মিছিল সমাবেশ করেছে।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবীতে শিক্ষার্থীরা বিরাট মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক আরামনগর বাজার, পৌরসভা মোড়, ষ্টেশন রোড, শিমলা বাজার, আরডিএম পাইলট মডেল হাই স্কুল রোড হয়ে আরামনগর বাজার এলাকায় সমাবেশ করে। মিছিলে পৌরসভার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!