
গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার হতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।
ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
সেই সাথে দেশের চলমান সহিংসতার ঘটনায় শেরপুর মেসেজ মর্ডান অটো রাইস মিলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় দুষ্কৃতিকারী কর্তৃক সামগ্রী কোথাও পাওয়া গেলে বা কারো কাছে থাকলে তা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখিত সামগ্রী ফেরত দানের জন্য বা অন্য কোন তথ্যের জন্য নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে স্থানীয় সেনা প্রেম কর্তৃক।ক-০১৭৬৯-২০২৫২৮, খ-০১৭৬৯-২০২৫২৪ শেরপুর সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
-শেরপুর প্রতিনিধি-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা