হোম » জাতীয় » ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন মো. মাইনুল হাসান। বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে এ কে এম শহিদুর রহমানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক করা হয়েছে।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!