হোম » সারাদেশ » এমপি চয়নের বাড়িতে আগুন

এমপি চয়নের বাড়িতে আগুন

রাজধানী  ঢাকাসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলছে। এক দফা দাবিতে ছাত্র-জনতার ঢল নেমেছে সিরাজগঞ্জে। সেখানে শাহজাদপুরের সংসদ সদস্য চয়ন ইসলামের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের কেন্দ্র বাজার স্টেশন ও ডিসি অফিস এলাকায় হাজার হাজার ছাত্র জনতার ঢল নামে।

সকলে লাঠি সোটা নিয়ে ডিসি অফিস ও বাজার স্টেশনে এলাকায় ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় ডিসি অফিস কার্যালয়েও। এখনও শহরের এলাকায় ছাত্র-জনতা লাঠি সোটা নিয়ে অবস্থান করছে। একই সঙ্গে রাস্তায় টায়ার ও মোটরসাইকেল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে।

এদিকে, অসহযোগ আন্দোলনে রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

রাজধানীর পরিবাগে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামানের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!