
নিখোঁজের ২৪ ঘণ্টা পর শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লার নিজ বাড়ির পাশের ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর শরিফ মিয়া (১৬) মহল্লার ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার সন্ধ্যায় প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শরিফ আর বাড়ী ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি। পরে আজ সন্ধায় বাড়ি থেকে সামান্য দূরের একটি ডোবায় শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে একটি ডোবা হতে কিশোরের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
-মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ