
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে নির্মানাধীন স্কুল মার্কেটের সামনে পুরাতন পাকা দ্বিতল বিশিষ্ট দোকান ভেঙ্গে পড়ে ব্যবসায়ীসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।গত ০৬ জুলাই শনিবার সকাল ১১ টায় দোহাজারী পৌরসভাধীন কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৫৫), বাঁচা মিয়া (৫২), গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ব্যবসায়ী মো. ফারুক, মো. ওসমান দোহাজারী হাসপাতালে চিকিৎসা নেয়।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুনায়েদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে দেওয়ালের নিচে কাউকে পাওয়া যায়নি। তবে দেয়ালের বাইরে তিনজন আহত হন। তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)যুযৎ যশ চাকমা বলেন স্কুল মার্কেট নামে পরিচিত এ পুরাতন ভবনটি ভাঙ্গার সময় তিন ব্যবসায়ী আহত হয়েছে।
নাহার বিল্ডার্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি বলেন, স্কুল মার্কেটের সামনে পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলার জন্য টিন দিয়ে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছিল। বাজার কতৃপক্ষ দোকান বসানোর জন্য তা ভেঙ্গে ফেলে।
কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, পুরাতন ভবনটি স্কুল কর্তৃপক্ষ নতুন ভবন করার জন্য পুরাতন ভবনটি ভাঙ্গা শুরু করে, কিন্তু এই বিষয়ে বাজার কতৃপক্ষকে অবহিত করে নাই। নিরাপত্তা কোন ব্যবস্থা না করে বাজারে ভিতর ঝুকি নিয়ে কাজ করার সময় বাজারের ভিতর সড়কের উপর ভবনটি ধসে পড়ে ৪ জন ব্যবসায়ী গুরুত্বর আহত হয়।
–চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল