
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫,তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া ধুনট উপজেলা আওয়ামী লীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ই জুন) দুপুরে ধুনট শহরের বিভিন্ন সড়ক র্যালী ও প্রদক্ষিণ শেষে উপজেলার মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নূরুন্নবী তারিক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা, মোঃ তোজাম্মেল হক ও মোঃ মাসুদুর রহমান বাচ্চু,সহ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার