
মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলর সেই আলোচিত ইটভাটার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে অবশেষে বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে দু’সদস্যের একটি অনুসন্ধান টিম মাটি পরীক্ষার জন্য সরেজমিনে নেমেছেন। তারা তিনদিন পরীক্ষা চালাবেন বলে জানা গেছে।
মঙ্গলবার ও বুধবার পর্যবেক্ষণে ওই টিমের সদস্য সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আল রাজী রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মণ ও অন্যদের সাথে নিয়ে এ পরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম চালানো হয়।
এসময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। টিম সদস্যরা এদিন আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তূপ, শ্যামরাই মন্দিরের পার্শ্ববর্তী জমি ও পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের পাশের জমি থেকে মাটির নমূনা সংগ্রহ করেন।
এ বিষয়ে টিম সদস্য আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম বলেন, আমরা এ এলাকার তিনটি স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছি এবং চোখে দেখে এ মাটি পরীক্ষা করেছি।এরপর এ মাটির নমুনা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে জমা দেবো পরীক্ষার জন্য।
এ প্রশ্নের জবাবে তিনি বলেন,আসলে এটি ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিষয়। সে হিসেবে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা নেই তবে প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যে কোনো স্থানে সোনা ইত্যাদি থাকতে পারে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার