হোম » সারাদেশ » সিরাজগঞ্জে দুটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরু ও তাজ

সিরাজগঞ্জে দুটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরু ও তাজ

তৃতীয় ধাপে ২৯ মে সিরাজগঞ্জের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে হালিমুল হক মিরু (আনারস) মার্কায় ৫৪৪২৯ ও চৌহালী উপজেলায় তাজ উদ্দিন (দোয়াত-কলম) মার্কায় ১৪৪৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২৯ মে সকাল টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান চৌহালী ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটানিং অফিসার মো. কামরুজ্জামান এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে স্ব-স্ব উপজেলা হলরুমে এ ফলাফল ঘোষণা করা হয়। শাহজাদপুর ও চৌহালী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে তারা জানান।

নির্বাচনে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু (আনারস) মার্কায় ৫৪৪২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু (কাপ পিরিচ) মার্কায় ২৯৮৮৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (টিউবয়েল) মার্কায় ৭০০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদপুর উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (চশমা) মার্কায় ৫৭২৯৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবণী (কলস) মার্কায় ৫৯৬৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মৌসুমী সরকার বাবলা (হাঁস) মার্কায় ৪২৭৬৮ ভোট পেয়েছেন।

সহকারী রির্টানিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান এদিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে তাদের ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: তাজ উদ্দিন (দোয়াত-কলম) মার্কায় ১৪৪৩৬ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন (ঘোড়া) মার্কায় ১৩৩০২ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আব্দুল কাহ্হার সিদ্দিকী (তালা) মার্কায় ১৫৬৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো: বাবুল আক্তার (মাইক) মার্কায় ১৫০১৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা পারভীন প্রতীক (কলস ফুটবল) মার্কায় ১৭১১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসরিন আকতার (হাঁস) মার্কায় ১৩৫১০ ভোট পেয়েছেন।

-হুমায়ুন কবির সুমন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!