
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী এই বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম বিদ্যুৎ, মোজাম্মেল হক, মাসুদ রানা, জাহেরুল ইসলাম, আব্দুল আলিম, মোঃ মুকুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হালিমা বেগম, নাসিমা বেগম, মোছাঃ নুর নাহার আঙ্গুরা প্রমুখ।
বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ান সচিব মোঃ মাহফুজ আলম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৭ হাজার ১০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৩ হাজার ৪০০ টাকা।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান