হোম » প্রবাস » ৩৮তম সম্মেলন নিয়ে ফোবানা বিষয়ক বিশেষ বার্তা

৩৮তম সম্মেলন নিয়ে ফোবানা বিষয়ক বিশেষ বার্তা

আওয়াজ ডেক্স : ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যার সাথে সংযুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থিত বিভিন্ন বাংলাদেশী সংগঠন সমূহ। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশীদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।
ফোবানা চেয়ারম্যন জনাব আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড.রফিক খানের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৩৮তম ফোবানা সম্মেলন হবে ডেট্রয়েট (মিশিগান, ইউ. এস. এ.) শহরে, আগামী অগাস্ট ৩০- সেপ্টেম্বর ১, ২০২৪। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউ.এস.এ. ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান আবারো আয়োজন করতে যাচ্ছে ফোবানা সম্মেলনটি। এই সম্মেলনটির কনভেনার হচ্ছেন সংগঠক ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারী হচ্ছেন খালেদ হোসেন । এই সম্মেলনটিকে সার্থক করতে ইতিমধ্যে হিল্টন গার্ডেন হোটেলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পী, সাহিত্যিক, ও আলোচকরে আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে। আপনাদের সকলকে এই অনুষ্ঠানটিতে অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সবার অবগতির জন্য আবারো জানানো যাচ্ছে যে ডেট্রয়েটে (মিশিগান) অনুষ্ঠিতব্য এই সম্মেলটি হবে ফোবানার মূল ৩৮তম ফোবানা সম্মেলন। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সাথে সাথে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা, বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরী করা, নুতন প্রজন্মের কাছে ফোবানা ইয়ুথ ক্লাবের মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি, উচ্চ শিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া। আমরা প্রতিবছর বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি স্কলারশিপ প্রদান করে থাকি নুতন প্রজন্মের শিক্ষাগত উন্নতির জন্য।

এই সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা যেখানে প্রবাশী বাংলাদেশীদের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস। আরো তুলে ধরা হবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের তথ্যবহুল বিশ্লেষণ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। এই সেমিনার গুলোতে সংযুক্ত থাকবেন স্বনামধন্য শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক ও গবেষক সহ অন্নান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজার বাংলাদেশীদের মিলন ও সংযোগের এক বিশাল মাধ্যম। এখানে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই মূল লক্ষ্য নয়। এই সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধরবো উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের নানা ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত যাতে করে সকলে এর থেকে উপকৃত হতে পারেন। এ ব্যাপারে বিশেষ ভাবে আয়োজন করা হবে “বিজনেস নেটওয়ার্কিং সামিট” যেখানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের
মধ্যে থাকবেন বাংলাদেশ দূতাবাসের নেতৃবৃন্দ, ইউ.এস.এ ও কানাডার চেম্বার অফ কমার্স এর নেতৃবৃন্দ, বাংলাদেশ ও সারা বিশ্বে বসবাসকারী সফল ব্যবসাইবৃন্দ সহ আরো অনেকে। এই বিশেষ সামিটের মধ্যমে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের সুযোগ তৈরী হবে বলে আশা রাখি ।

এবারের সম্মেলনটি হবে মিশিগান অঙ্গরাজ্যে যেখানে বসবাস করেন হাজারো বাংলাদেশী যা নাকি সারা ইউ.এস.এ.র মধ্যে একটি সবচেয়ে বড় বাংলাদেশী অধ্যুষিত অঙ্গরাজ্যে। বহু বছর ধরে এখানে বাংলাদেশ কনস্যুলেট খোলার অনুরোধ জানানো হচ্ছে। এবারের এই বিশাল ফোবানা সম্মেলনের মাধ্যমে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে বিশেষ দাবি ও অনুরোধ করছি যাতে করে মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েটে একটি বাংলাদেশ কনস্যুলেট খোলা হয়। মিশিগানে বাংলাদেশ কনসুলেট প্রতিষ্ঠিত হলে হাজার হাজার বাংলাদেশী বিশেষ ভাবে উপকৃত হবে এবং এর মাধ্যমে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের মাত্রা বহুগুনে বৃদ্ধি পাবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে সবরকম সহযোগিতা কামনা করছি।

আপনাদের-আমাদের-সকল বাংলাদেশীদের সংগঠন – ফোবানা এবং এটাই ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের পক্ষের মূল ফোবানা। এই সম্মেলনটিকে সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!