হোম » সারাদেশ » পঞ্চগড়ের বোদা উপজেলায় জমে উঠেছে ছাত্রের সাথে শিক্ষকদের লড়াই : সমান টক্কর দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি প্রার্থী সহ বাকিরাও

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমে উঠেছে ছাত্রের সাথে শিক্ষকদের লড়াই : সমান টক্কর দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি প্রার্থী সহ বাকিরাও

আল মাহমুদ দোলন : ২য় দফা উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় শেষ হলো প্রচারনা। উপজেলা চেয়ারম্যানের দৌড়ে ছাত্র এবং দুই শিক্ষকের সাথে সমান তালে চলছে লড়াই। শুধু তাই নয় ভোট যুদ্ধে মাঠ জমিয়ে রেখেছেন বহিষ্কৃত বিএনপি প্রার্থী সহ বাকিরাও। শেষ মুহুর্তের প্রচারনায় ব্যাস্ত সময় পার করলেন তারা। দিয়ে গেলেন নানা প্রতিশ্রুতি। তেমনি একে ওপরের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ-পাল্টা অভিযোগের শেষ ছিলনা তাদের বক্তব্যে। 
কাপ পিরিস মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ রবিউল আলম সাবুল তার নির্বাচনী উঠোন বৈঠক বক্তব্যে বলেন যে আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি ভোটে বিশ্বাসী, আমি উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সারা জীবন দলকে দিয়েই গেছি কোনদিন কোন-কিছুর প্রত্যাশা করিনি দলের কাছে, তাই দল যেখানে প্রতীক তুলে দিয়েছে সে জন্য আমি প্রার্থী হয়েছি। আমি কখনো কোনদিন দলের নাম ভাঙ্গিয়ে ক্ষমতা প্রদর্শন করিনি,আমি শুধু দলের নয়, সাধারণ মানুষের কাছে বিশ্বাসের জায়গা হয়ে থাকতে চাই। তিনি ঘোড়া মার্কার প্রার্থী মোঃ ফারুক আলম টবি সম্পর্কে বলেন, পাঁচ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন আপনি ২২৫০ টি টিউওয়েল, নারী উন্নয়ন ফান্ডের টাকা, শিক্ষা ফান্ডের টাকা কাকে দিয়েছেন সাহস থাকলে তা জনগণের সামনে তালিকা আকারে প্রকাশ করুন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আমার কাপ পিরিচ মার্কা নির্বাচিত হলে ওয়াদা করছি আপনাদের কাছে উপজেলার বরাদ্দকৃত অর্থ, মাল আপনাদের ভোটারদের সামনে প্রতিবছর তালিকা আকারে প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমি একজন হাজী মানুষ, আমি জিতলেও আপনাদের বিপদ আপদে পাশে থাকবো হারলেও আপনাদের পাশে থাকবো, এটাই আমার অঙ্গীকার।
সাধারন ভোটাররা বলছেন, নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে রায় দিতে মুখিয়ে আছেন তারা। আর প্রশাসন থেকে জানানো হয়েছে, একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত তারা।
বোদা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন।
এর মধ্যে রয়েছেন ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও একসময়ে পাথরাজ সরকারী কলেজের শিক্ষক মোঃ ফারুক আলম টবি এবং বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বোদা উপজেলা শাখা। আলহাজ্ব মোঃ রবিউল আলম সাবুল কাপ পিরিচ, হেলিকপ্টার প্রতিক নিয়ে তাদেরই একসময়ের ছাত্র সাবেক রেলমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মোঃ রাশেদ প্রধান।
একজন চান অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পূণরায় সুযোগ। আরেকজন তারুণ্যের প্রতিনিধি হিসেবে স্মার্ট উপজেলা গঠনের প্রতিশ্রুতি, কাপ পিরিচ মার্কার প্রার্থী রবিউল আলম সাবুল জনগণের অর্থ মাল তালিকা আকারে প্রকাশ করবেন প্রতিবছর, এমনটাই ওয়াদা করেছেন ভোটারদের কাছে।
তবে, তিনজনই জানালেন, জয়ের ব্যাপারে  সমান আশাবাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!