
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে যৌনাঙ্গে আঙ্গুল ঢুকাইয়া ৪বছরের এক শিশুকে যৌন হয়রানীর করার অভিযোগ ছোলেমান (৬০) নামে এক বৃদ্ধার নামে। শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া (ভুটিয়ামঙ্গল) এলাকার মৃত. ফজল আলীর ছেলে ছোলেমান (৬০) গত (৭ মে,মঙ্গলবার) তার নিজ বাড়ীতে ওই শিশুটিকে ডেকে নিয়ে তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পরনের হাফ প্যান্ট খুলে শিশুটির যৌনাঙ্গে আঙ্গুল ঢুকাইয়া দিয়ে যৌন হয়রানী করে।
তখন শিশুটির যৌনি পথ দিয়ে রক্ত বাহির হয়ে যৌনাঙ্গে ব্যথা অনুভব হলে শিশুটি চিৎকার দিয়ে তার মায়ের কাছে চলে যায়। তার মা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে দায়িত্বরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর মেডিকেলে প্রেরন করে। শিশুটির বাবা বলেন, আমি অন্যর বাড়ীতে কৃষি কাজে ছিলাম, আমার শিশুটি ছোলেমান এর বাড়ীতে খেলতে গেলে তখন সে যৌনাঙ্গে আঙ্গুল ঢুকাইয়া দিয়ে যৌন হয়রানী করে। পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত ছোলেমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত বলেন, তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল