
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এবং ইরানী পাহাড় ক্যাম্প ২০ (এক্সঃ) এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আরসা শীর্ষ সন্ত্রাসী মাওলানা জুবায়ের প্রকাশ ইব্রাহিমকে আটক করেছে।
মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মধুরছড়া পুলিশ ক্যাম্প এবং ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প- ৪ (এক্সঃ) এবং ২০ (এক্সঃ) এর বিভিন্ন ব্লকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন পুলিশ জানায়, গতকাল বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৪ এপিবিএনের ৯০ জন, ও জেলা পুলিশের ২৭ জন সর্বমোট ১১৭ জন সদস্য অংশগ্রহণ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানকালে তালিকাভুক্ত আরসা’র শীর্ষ সন্ত্রাসী মৌলভী জোবায়ের প্রঃ ইব্রাহিম, উখিয়ার ২০ এক্সঃ ক্যাম্পের এস/৩ বি/৪ ব্লকের এফসিএন নম্বর ১৩১৮৬৮ এলাকার বাসিন্দা আমির হামজা এর ছেলে কে ১টি ওয়ান সুটারগান ও ২ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার