
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : অবৈধ করাতকলে অভিযান চালিয়ে.অবৈধ করাতকলের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জনসাধারণের চলাচলের ফুটপাতে গাছের গুঁড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ও লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করে আসছেন অসাধু ব্যবসায়ীরা। এ অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।
গতকাল(১৪মে) সোমবার সকালের দিকে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজার ও সোনাপুর ইউনিয়নের বারাহিপুরে ২টি করাতকল মালিককে ভ্রাম্যমাণ আদালতের সাত হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি রাস্তা ও ফুটপাত খালি করার জন্য প্রতিশ্রুতি নেন। অভিযান পরিচালনার সময় উপজেলা বন বিভাগের লোক জন উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিশ ফাতেমা জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এমন অভিযান চলবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক