
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। বুধবার (৮ মে) সকাল থেকে সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা এই উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এছাড়াও সদর উপজেলায় বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রশিদ মিয়া এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক রোমেনা আক্তার।
বুধবার (৮ মে) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যায় বেসরকারিভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।
নুরুল আবছার তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানকে ৮৭৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোটর সাইকেল প্রতীক নিয়ে নুরুল আবছার পেলেন ৩৬৫৩৬ এবং আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান পেয়েছেন ২৭৮০০ ভোট। নুরুল আবছার বিজয়ী হন ৮৭৩৬ ভোটের ব্যবধানে ।
বুধবার (৮ মে) নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার জেলার ৩ টি উপজেলা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ভোট গ্রহণ। এরপর এক-এক করে আসতে থাকে কেন্দ্রভিত্তিক ফলাফল। কক্সবাজার পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ২২ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে ৩০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রাপ্ত বিবরণীতে দেখা গেছে, ৫ ইউনিয়নে (ঝিলংজা, ভারুয়াখালী, খুরুশকুল, চৌফলদন্ডী ও পিএমখালী) ও কক্সবাজার পৌরসভার ৮২ টি কেন্দ্রে মোটর সাইকেল প্রতীক নিয়ে নুরুল আবছার পেয়েছেন ৩৬৫৩৬ ভোট। আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান পেয়েছেন ২৭৮০০ ভোট। যেখানে ৮৭৩৬ ভোটে এগিয়ে আছেন নুরুল আবছার। কক্সবাজার পৌরসভার টানা চার মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
আনাসর প্রতীক নিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পরাজিত হচ্ছেন। এই উপজেলায় প্রতীক বরাদ্ধ পাওয়া চেয়ারম্যান প্রার্থী ৩ জন হলেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে মূলত ২ জন। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনী প্রচারণায় শুরু করেছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলও। নির্বাচনী এলাকায় তার পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সমর্থন দেন নুরুল আবছারকে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ