
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
সংগঠনটির সাধারণ সম্পাদক রামিম হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, সংগঠনটির অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ্ ও প্রচার সম্পাদক আব্দুর জব্বার কাজী প্রমুখ। সমাবেশে প্রধান অতিথিসহ সকল বক্তা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি