
রায়হান আলীঃ উল্লাপাড়ায় সড়কে যানবাহন দাঁড় করিয়ে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগে পুলিশ রোববার দুপুরে হান্নান আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার গয়হাট্টা বাঘলগাঁতী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। গয়হাট্টা বাজারে হান্নান আলী রিকশা ভ্যান,ট্রাক,সিএনজি দাঁড় করিয়ে ¯িøপের মাধ্যমে নিয়মিত চাঁদাবাজি করতেন।
উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মামুন ইমতিয়াজ জানান হান্নান আলী ¯িøপের মাধ্যমে যানবাহন দাঁড় করিয়ে ২০ টাকা ৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা