
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করার হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল এলাকায় ২৬ এপ্রিল (শনিবার) কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আব্দুল মান্নান (৪২), পিতা: আবুল খায়েরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, সময় স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল