হোম » সারাদেশ » বেগমগঞ্জে বৃষ্টির জন্য বেগমগঞ্জে ওলামা পরিষদের উদ্যোগে সালাতুল ইস্তেসকার আদায়

বেগমগঞ্জে বৃষ্টির জন্য বেগমগঞ্জে ওলামা পরিষদের উদ্যোগে সালাতুল ইস্তেসকার আদায়

মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বৃষ্টির জন্য ওলামা পরিষদের উদ্যোগে সালাতুল ইস্তেসকার আদায় হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় চৌমুহনী সেনের পোল পৌরসভা গেইট ঈদগাহে সালাতুল ইস্তেসকার আদায় করা হয়।
এসময় ঈদগাহের খতিব সায়েদ আলমগীর হোসেন উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে বলেন সকল মানুষের উচিৎ তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহ বন্যা, খরা, অনাবৃষ্টি ইত্যাদি দিয়ে মানুষকে পরিক্ষা করে। আর মুমিন ব্যাক্তিরা তাদের গুনাহ মাফের জন্য আল্লার কাছে ক্ষমা চায়। আল্লাহ চাইলে মানুষকে ক্ষমা করে দুনিয়াতে শান্তি ও আখেরাতের মুক্তির পয়সালা করে। তিনি আল্লাহর গজব থেকে বেঁচে থাকার জন্য সকল মানুষকে ইসলাম পরিপন্থী  কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠে সাধারণ সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল, ওলামা পরিষদের সাবেক জেলা আমীর মাওলানা আলাউদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরান উদ্দিন, ওলামা পরিষদের বেগমগঞ্জ আমীর আবু জাহেদ, চৌমুহনী আমীর জসিম উদ্দিন সহ বিভাগীয় দায়িত্বশীল, সাধারন ধর্ম প্রাণ মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!