
ইসমাইল হোসেন, পোরশা, (নওগাঁ) প্রতিনিধি: আইএফআইসি সারাইগাছি পোরশা নওগাঁ শাখা অফিস কক্ষে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
গতকাল ৩ এপ্রিল ২০২৪ রোজ বুধবার উপজেলার সারাইগাছি মোরে অবস্থিত আইএফআইসি ব্যাংকের অফিস কক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক রেদওয়ান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক টিএ ইচ পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার আমিনুল ইসলাম চৌধুরী। মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করা হয়। দোয়ায়ে তিনি উত্তরোত্তর উত্তর শাখার উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে ট্রানজেকশন সার্ভিস অফিসার দাউদ কাউসার সাদা, কাউসার কামাল চৌধুরী, তরিকুল ইসলাম সহ উক্ত ব্যাংকের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া শেষে সবার হাতে একটি করে ইফতারির প্যাকেট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান