
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশে পল্লী ডাক্তারের ভূল চিকিৎসায় জান্নাত বেগম নামে (৬০) এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। গত (শুক্রবার ২৯ মার্চ) ইফতারের আগে উপজেলার হাশিমপুর বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়াসিম নামে নিহতের এক বাগিনা জানান, দূর্ভলতা ও হাত ব্যাথা অনুভব হওয়ায় জান্নাত বেগম খান বটতল এলাকায় আবু ছালেক নামে এক পল্লী ডাক্তারের কাছে যান। এসময় ডাক্তার তাকে একটি ইনজেকশন দেয়ার সাথে সাথে ঢলে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়া বৃদ্ধা বড়পাড়া এলাকার মৃত লাল মিয়ার এর স্ত্রী। তিনি ২ ছেলে, ৩ মেয়ে রয়েছে রেখে যান।
এব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, এঘটনায় মারা যাওয়া বৃদ্ধার লাশ ও অভিযুক্ত পল্লী চিকিৎসককে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে মারা যাওয়া বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত