
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী নুরুল ইসলাম (৬০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত আজগর আলীর ছেলে।
সিরাজগঞ্জ টাউন সার্ভিসের ২নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নৈশ প্রহরির থাকার কক্ষে একটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি কোন কারণে আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ