
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে আল- আমিন হত্যা মামলার প্রধান আসামী কাজী রোহিত( ১৯) কে গ্রেফতার করেছে র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের আভিযানিক দল। এ সময় ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয় ।
আজ শনিবার দুপুরে র্যাব -১৪ ভৈরব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব ক্যাম্পের কমান্ডার ফাহিম ফয়সাল সহ ক্যাম্পের অন্যান্য অফিসাররা। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নিহত আল- আমিন চুরির উদ্দেশ্যে শহরের ভৈরবপুর কাজী হিমলের বাড়ীতে যায়।
পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা চোরকে ধাওয়া দিলে সে নির্মাণাধীন একটি ভবনে পাললে লোকজন দেখে তাকে বাঁশ দিয়ে আঘাত করলে সে সেখান থেকে পাশের একটি ডুবায় পড়ে যায় । এরপর লোকজন তাকে ইটপাটকেল নিক্ষেপ করলে সে পানিতে ডুব দেয় ।
পরে লোকজন সেখান থেকে বাড়িতে চলে যায় । ঘটনার পর পুলিশ ১৯ মার্চ দুপুরে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে অজ্ঞাত নামাদের আসামি করে মামলা দায়ের করে। এরপ র্যাব ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে কাজী রোহিত কে গ্রেফতার করে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা