
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা। বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২ এর নব নির্বাচিত সাংসদ দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে সোমবার সন্ধায় সংস্থাটির নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নব নির্বাচিত সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থাটির পরিচালক রবিউল আজম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা হোসেন চৌধুরী, এমকেপির কর্মকর্তা সাদেকুল ইসলাম, প্রেগ্রাম সমন্বয়কারী রাশেদুল আলম লিটন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এমকেপির কর্মকর্তা ¯িœগ্ধা আক্তার। এ সময় দ্রৌপদী দেবী আগারওয়াকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা