
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে মুনছুর আলী নামের এক কৃষককের বসতবাড়ির ৫টি টিনসেট ঘর পুড়ে ছাই হয়েছে।শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
এলাকাবাসী ও নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান জানান,শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের কৃষক মুনছুর আলীর টিনসেটের বাড়িতে আগুন লাগে।খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
এর মধ্যে আগুনে বসতবাড়ির ২টি ঘর সম্পন্ন ও ৩টি ঘর অংশিক পুড়ে ছাই হয়।এতে নগট ১ লাখ টাকা সহ প্রায় আড়াই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে নিশ্চিত করে বলতে না পারলেও রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া