
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব প্রতিনিধি :ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বঙ্গ -বন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম, ওসি তদন্ত শাহিদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন,শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
এ সময় বক্তারা বলেন, ৭ ই মার্চের ভাষণ ছিলো এদেশের মানুষের পরোক্ষ স্বাধীনতার ডাক। ১৯৬৯ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে জয়ী হলে ও পশ্চিম পাকিস্তান সরকার তা মেনে নেয়নি। যার ফলশ্রূতিতে পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে বাঙালিরা মুক্তিযোদ্ধ করে স্বাধীন করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ