হোম » সারাদেশ » গাজীপুর থেকে হোসেনপুর থানার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

গাজীপুর থেকে হোসেনপুর থানার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৮ ঘটিকার দিকে মামলার আইও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, এস আই সুশান্ত চন্দ্র সরকার ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন রঙ্গিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক মূল আসামি মো. দুলাল (৫২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল হোসেনপুর থানাধীন জিনারী গ্রামের মৃত: মইছ উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং ৩ তারিখ: (১২ অক্টোবর) ২০২৩ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬ (২) ১১৪ পেনাল কোড রুজু করা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!