
মেস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দাতা ও গ্রহিতার মধ্যে দলিল রেজিস্ট্রির মধ্যো দিয়ে শুরু হলো নলডাঙ্গা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম। ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা বারটায় নলডাঙ্গা উপজেলা ডাকবাংলায় সাবরেজিস্টার অফিসের অস্থায়ী কার্যালয়ে দাতা আশারাফ আলী ও গ্রহীতা শমসের আলীর মধ্যে ৩৩ শতাংশ জমির হেবা ঘোষণা দলিলে স্বাক্ষর করে শুভ সূচনা করেন সাবরেজিস্টার গোলাম সারোয়ার।
উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ গাজি সরদার বলেন উপজেলা বাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ শুভ উদ্ধোধন হলো আজ প্রথম দিনে শতাধিক দলিল রেজিস্টি হবে বলে আশা করছি। এর আগে ২৪ ফেব্রয়ারী আলহাজ শফিকুল ইসলাম শিমুল এমপি মহদয় উদ্বোধন করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা