
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামেবাসীর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রাত ১০টায় লক্ষীপুর মদিনাতুল এতিম খানা প্রাঙ্গণে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিন বারের সফল কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আ: বাসেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তেলাওয়াত হোসেন বাবলা, দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলাহাজ্, সোহেল আহমমেদ, হাজী মুজিবুর রহমান প্রমুখ।
এসময় মাদক ও সন্ত্রাস নির্মূলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জুয়েল, রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির,বিশিষ্ট সমাজ সেবক মোগল বাদশা, আওয়ামীলীগ নেতা নান্নু মিয়াপ্রমুখ।
সমাবেশে কাউন্সিলর মিন্টু মিয়া বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূল করার জন্য আমি সকল প্রকার সহযোগিতা করব। এলাকাবাসী আমাকে সহযোগিতা করলে আমি আমার জীবন বাজী রেখে হলে এই ৬নং ওয়ার্ড থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করব। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জনি।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন