
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ ঘটিকা হতে ২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় ঠাকুরগাও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, তাতীপাড়া, ঠাকুরগাঁও হতে মো: আরিফুর রহমান(৩২), পিতা- মৃত বীর মুক্তিযোদ্ধা একাব উদ্দীন, সাং- চিলারং, থানা ও জেলা- ঠাকুরগাঁও এর মোটরসাইকেল হারিয়ে যায়। এ সংক্রান্তে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে অদ্য শুক্রবার (১ মার্চ )ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ৪ নং বড় পলাশবাড়ী ইউপির জনৈক মোঃ সুজন(২২), পিতা- মোঃ জিয়ারুল ইসলাম, সাং- ঝিকরা বেল সারা, থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও এর বসতবাড়ি হতে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ঠাকুরগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার জানান। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা