
মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন আলোচনা সভা কেক কাটার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের আহবায়ক আবু সাইদ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব এ, আর মুকুল সহ দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমান বরেছিলেন জাল যার জলা তার কিন্তু এখন আর সে নীতি মানা হয়না । বর্তমান সরকার দুর্ণীতি সন্ত্রাসের মাধ্যমে পুকুর জলাশয় নদী সব দখল করে বড় বড় বিল্ডিং তৈরি করছে। এতে করে পানি প্রবাহে বাধাসৃষ্টি করছে অবাধমাছ বিচরনে বাধা সৃষ্টি হচ্ছে। তাই সকলের উচিত পানি প্রবাহে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেই দিকে সবার নজর দিতে হবে

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ