হোম » সারাদেশ » মিরপুরে অমর একুশে বইমেলা উদ্বোধন 

মিরপুরে অমর একুশে বইমেলা উদ্বোধন 

জাহিদ হাসান : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটার সময় ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার (সাবেক) এম নজরুল করিম, কুষ্টিয়া সাহিত্য পরিষদ কে এস পি’র প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও গল্পকার আসমান আলী, কবি ও লেখক হাসান টুটুল, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারন  সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রিমন, সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক  মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সুলতানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান, নয়া দিগন্তের সাংবাদিক আছাদুর রহমান বাবু, সাংবাদিক হুমায়ূন কবির হিমু, সাংবাদিক ও কবি জাহিদ হাসান, কবি মওলা বকস্, কবি তানজিলা মিতা,কবি মোঃ ফরিদ, কবি আনোয়ার হোসেন সহ বহু কবি- লেখক ও পাঠক উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!