
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন একতা ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে ডে-নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মাঠে ২১ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় শর্ট পিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগ নেতা ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চাটখিল থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কাজী মাইন উদ্দিন হোসেন টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সাহাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবর ভুঁইয়া, ইউপি সদস্য আনিছুর রহমান ভূঁইয়া, ইউপি সদস্য মাকসুদ খন্দকার মেম্বার, যুবলীগের সভাপতি কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান, প্রতিষ্ঠাতা একতা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন মিজানুর রহমান মিজান ও আরো উপস্থিত ছিলেন একতা ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
শর্ট পিস টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন শ্যামপুর একাদশ এবং রানার্সআপ সাহাপুর একাদশ। ম্যান অফ দ্যা ম্যাচ পেয়েছেন মোহন ও ম্যান অফ দা টুর্নামেন্ট পেয়েছেন সিয়াম হোসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজার হাতে এলইডি টিভি ও স্মার্ট মোবাইল তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা বিকল্প নেই, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মমিনপুর একটি স্টেডিয়ামে করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক