
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা’সহ নুরুল ইসলাম (৩৫) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয় । আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের মোঃ ইউনুছ এর ছেলে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া- টেকনাফ) সার্কেল রাসেল আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, আজ সকালে সদর ইউনিয়নের শীলবুনিয়া পাড়া সংলগ্ন টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বোঝাই অটো গাড়িটি সড়কের পাশে ফসলি জমিতে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। ঘটনাস্থলে অটো চালকের আসনের নিচ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া