
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৩৫ পিস ইয়াবাসহ রেজাউল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব গাইবান্ধা-১৩,
গ্রেফতারকৃত আসামী রেজাউল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল মিয়ার কাছে থাকা ৫৩৫ পিস ইয়াবা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান