
দাগনভূঞা প্রতিনিধি: ভাষা শহীদ আবদুস সালামসহ ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে আবদুস সালাম পরিবারবর্গের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সালামসহ সকল ভাষা শহীদদের পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খায়েজ আহমেদ, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, সালামের ছোট ভাই আবদুল করিম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সমাজসেবক মনসুর আহমেদ ও সালাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সদস্য মোয়াজ্জেম হোসেন রুবেল প্রমুখ। এছাড়াও সালাম পরিবারের অন্যান্য সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন