
এম আর ওয়াসিম, ভৈরব ( কিশােরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে ট্রাক ভর্তি (৩শ বস্তা) ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো ঝারকাঠি জেলার রাজাপুর উপজেলার শাহজাহান হাওলাদারের পুত্র শাহিন হাওলাদার (৩৮), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর ( মুন্সি পাড়া) গ্রামের আজিজুল এর পুত্র শাওন(২৫), নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র আসিফ হোসেন (২৪) ও একই জেলা ও উপজেলার ইন্নাত (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রির অপরাধে ভৈরব থানার উপ- পরিদর্শক আঃ রহমান ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছে ।
পুলিশ জানায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহা সড়কের ট্রমা হাসপাতালের সামনে থেকে একটি ট্রাক আটক করা হয় ।
পরে আটককৃত ট্রাক থেকে ৩ শ বস্তা (১৫ হাজার) কেজি চিনি জব্দ করা হয় (যার আনুমানিক মূল্য ২০ লাখ ২৫ হাজার টাকা) । এ সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২