
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সজীবকে আটক করেছে শ্রীবরদী থানার পুলিশ।
নিহতের নাম আবুল কালাম (৬৫)। তিনি ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, নিহত আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করেন। মানসিক সমস্যা থাকায় আরেক ছেলে সজীব বাড়িতেই থাকতেন। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে হঠাৎ সজীব তার বাবার উপর আক্রমণ করে এতে তার বাবার মৃত্যু হয়।
এই ঘটনার ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, আমরা অভিযুক্ত ছেলে সজীবকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান