
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
এসময় বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি আকরামুজ্জামান মৃধা রুকু, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা