হোম » অপরাধ-দুর্নীতি » কক্সবাজারে হোটেল থেকে অবৈধ কাজে জড়িত থাকায় ১৮ নারী-পুরুষ গ্রেফতার

কক্সবাজারে হোটেল থেকে অবৈধ কাজে জড়িত থাকায় ১৮ নারী-পুরুষ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি  : কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে  পুলিশ।  মঙ্গলবার দিবাগত রাতে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ৫টি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি জানান, কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণীর প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে । এমনকি অবৈধ ব্যবসার মাধ্যমে উক্ত নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এসব খবরে ট্যুরিষ্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়। এসময় ৭জন নারী ও ১১জন পুরুষকে আটক করা হয়। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আপেল মাহমুদ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!