হোম » সারাদেশ » নাটোরে যুবলীগ নেতা মিলনের দশ হাজার শীত বস্ত্র বিতরণ

নাটোরে যুবলীগ নেতা মিলনের দশ হাজার শীত বস্ত্র বিতরণ

মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে যুবলীগ নেতার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় ও দারিদ্র্য পরিবারের  মাঝে দশ হাজার  শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
নাটোর-২ আসনের   আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি মহদয়ের  অত্যন্ত আস্থাভাজন  তরুন ব্যাবসায়িক উপজেলার সকল মেহনতীয় গরিব দুঃখী ও অসহায় মানুষের বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন মিলন।
আজ ২০ জানুয়ারী সকাল ১০ টা থেকে উপজেলার প্রায় সকল ইউনিয়ন ও পৌরসভায় নিজ হাতে নিজস্ব অর্থায়নে সদর উপজেলার সকল আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ সকল নেতাকর্মীকে সাথে নিয়ে ১০,০০০ কম্বল বিতরনের ধারাবাহিকতায় উপজেলার প্রায় ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে  কম্বল বিতরন করেছেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলার আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন মিলন বলেন আমি বিগত দিনে উপজেলার সকলের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের ন্যায় এবারও সকলের মাঝে শীতবস্ত্র বিতরন করছি। অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ হয় না বারোগে আক্রান্ত চিকিৎসা করাতে পারেন না আগে যেমন আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি তেমনি এখনো আপনাদের পাশে রয়েছি।  আপনারা আপনাদের যে কোন সমস্যা আমার কাছে বলবেন আমি আমার সাধ্য অনুযায়ী ব্যাবস্থা করে দিবো।
তিনি আরো বলেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচন করবো আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তিনি বলেন আমার কাছে থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। আপনাদের পাশে সব সময় আছি থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন,নাটোর সদর থানা যুবলীগের সভাপতি, মোঃ আঃ রাজ্জাক ডাবলু, হালসা ইউনিয়ন যুব লীগের সভাপতি মোঃআব্দুর রহমান,হালসা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব,৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাবলু মন্ডল,সহ সদর উপজেলার আওয়ামীলীগ ছাত্রলীগসহ আওয়ামী  যুবলীগের নেতাকর্মী, ও প্রিন্ট মিডিয়া ও  ইলেকট্রিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!