
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা মো. সাইদুল ইসলাম আর যুগ্ন আহবায়ক হয়েছেন মো. আব্দুল কাদির।
নবগঠিত কমিটির আহ্বায়ক সাইদুল ইউনিয়ন শ্রমিক লীগের অন্যতম নেতা ছিলেন। যুগ্ন আহবায়ক আব্দুল কাদির শ্রমিক ইউনিয়ন গোবিন্দপুর শাখার নেতা ছিলেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাত ঘটিকায় হোসেনপুর উপজেলা শ্রমিক লীগ কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ন-আহ্বায়ক তাজ উদ্দিন তাজের সঞ্চালনায় ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শ্রমিক নেতা নজরুল ইসলাম। নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন: মো. শামসুল ইসলাম, আজহারুল ইসলাম, বাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, স্বপন মিয়া, রাশেদুল ইসলাম, বিল্লাল হোসেন, কামরুজ্জামান, আবুল কালাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ সাহেবের দিকনির্দেশনায় গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বকে কাজে লাগিয়ে আপনারা গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক লীগের সংগঠনের অতীতের ব্যর্থতাকে মুছে দিয়ে আরো গতিশীল করবেন এটাই উপজেলা শ্রমিক লীগের আহ্বান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ