
মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজনে ১৬.০১.২০২৪ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা’র পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সভাপতিত্বে ডিসেম্বর২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম; ডিএসবি; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য