
ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ থেকে আসা নিতপুরগামী এক যাত্রীবাহী বাস মাইক্রো ও ব্যাটারিচালিত দোলনাগাড়িকে সাইট দিতে গিয়ে উল্টে যায়।
আজ বুধবার বেলা ১২ঃ৩০ মিনিট পোরশা সরকারি কলেজের পাশে ছাতুনতলী নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় জেট এইচ ট্রাভেল নাম্বার ০৫০০ ১৮ বাসটি দ্রুত গতিতে নওগাঁ শিশা থেকে নিতরপুর যাচ্ছিলেন। ড্রাইভার নির্ধারিত সময় শেষ হওয়ার কারণে দ্রুত চলছিলেন এমনটাই বললেন স্থানীয়রা।
অপর দিক থেকে দ্রুত গতিতে আসা এক মাইক্রোবাস ও যাত্রীবাহী দোলনা গাড়িকে সাইট দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
আরো জানা যায় রাস্তার কাজ চলছিল এতে রাস্তা মসৃণ না থাকায় ড্রাইভার গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই।
এ দুর্ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা যায়। পোরশা থানা অফিসার ইন চার্জ আতিয়ার রহমান ঘটনাটির সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা