
জেএম মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আগামীকাল ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে প্রস্তুত করা হয়েছে ৮২টি ভোটকেন্দ্র ৷ বোরহানউদ্দিন ও দৌলতখান দুটি উপজেলা নিয়ে গঠিত ভোলা ২ আসন গঠিত ।
এদিকে শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ব্যালট পেপার বাদে নির্বাচনী সকল সরঞ্জাম ভোট কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান জানান, বোরহানউদ্দিন উপজেলায় ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮২ টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আগামী কাল ৭ জানুয়ারী ভোরে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১২১৬৪। তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১০১৮৪১। পুরুষ ভোটার সংখ্যা ১১০৩২১। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বোরহানউদ্দিন উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাকিং ফোর্স হিসেবে ১ প্লাটুন বিজিবি, ১০২ জন নৌ বাহীনি, র্যাব, পুলিশের ৮ টি মোবাইল টিম ও ৯৮২ জন আনসার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ রয়েছে। আগামীকাল ভোরে প্রতি কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে। এবং সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হবে ৷

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা