
মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ মে বুধবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার।
উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভুইয়া প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকদের নতুন নতুন লাভজনক ফসল চাষে আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হচ্ছেন।