
আওয়াজ অনলাইন: গাজিপুরের কাশিমপুর কারাগারে জঙ্গি সংগঠনের বন্দি সদস্যরা অনশন করেছে। কারণ হিসেবে জানা যায়, তীব্র শীতে বিদেশী কম্বলসহ বিভিন্ন দাবিতে তারা এ অনশন করছে।
এ অনশন শুরু হয় গতকাল শনিবার। আজ রবিবার তারা অনশন ভাঙ্গেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ কারাগারের একটি ভবনে জঙ্গি সংগঠনের সদস্য, জেএমবি সদস্য ও সন্ত্রাসীরা বন্দি রয়েছেন। কারা বিধি অনুযায়ী, ২৪ ঘণ্টাই তাদের লক-আপে থাকার কথা।
তারপরও তারা ভবনের বারান্দা পর্যন্ত চলাচল করতে পারেন। কিন্তু তারা কারা চত্বরের ভেতরে সাধারণ বন্দিদের মতো ঘোরাঘুরি করতে চান ও একসঙ্গে মিশতে চান।
এছাড়া বাইরে থেকে স্বজনদের সরবরাহ করা বিদেশি কম্বল, প্রতি সপ্তাহে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলাসহ নানা দাবি তোলেন তারা।
তিনি জানান, শীত বেশি হওয়ায় তাদের জন্য কম্বলের সংখ্যা বাড়ানো হলেও তাদের দাবি, সরকারি কম্বলে তাদের শরীর চুলকায়। এসব নানা দাবি তুলে শনিবার ১০টার দিকে কতিপয় জঙ্গি, জেএমবি সদস্য ও সন্ত্রাসী বন্দি অনশন শুরু করেন। একই দাবিতে রোববার অনশন করেন আরও বন্দি। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয় এবং তারা সবাই ১১টার দিকে নাস্তা গ্রহণ করেন। তবে সাধারণ কোনো বন্দি এই অনশনে অংশ নেননি বলে জানান জেল সুপার।
কারাগারে বন্দিদের নিরাপত্তা ও জীবন মানের দায়িত্ব রক্ষা করার রাষ্ট্রযন্ত্রের কর্তব্য। তাদের দাবি গুলো সরকার অগ্রাহ্য করতে পারে না।
তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারা বিধি অনুযায়ী তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। এর বাইরে তারা যতোই দাবি করুক না কেনো তা পূরণ সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে।