প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ
হাতীবান্ধায় বই উৎসব পালিত

মিজানুর রহমানঃ ১ জানুয়ারী/২৩ সাড়াদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্য পুস্তুক বিতরন সম্পুর্ন করেছে। রবিবার সকালে বিদ্যালয় মাঠে এক বিতরনীয় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ কাজী আলতাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি সিঙ্গীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান, সহকারী প্রধান শিক্ষক নুরল ইসলাম মিঠুল, কমিটির সদস্য মজনু হোসেন ও আবেদ আলী প্রমুখ।
সভাশেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.