প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ
রৌমারীতে ক্যান্সারে আক্রান্ত রোগীকে চেক প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৫ জনকে আড়াই লক্ষ টাকার চেক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার(২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা পরিষদ কক্ষে এই অর্থ প্রদান করা হয়। জানা গেছে ২০২০ ও ২২ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ মৃতজনিত সুকুরজান, লিভার সিরোসিস রোগে আক্রান্ত জাহাঙ্গীর আলম, ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য শাহিদা খাতুন, তহমিনা খাতুন ও মরিয়ম বেগম,তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:), উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান সাদেক মাহমুদ (ভার:), বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল কাদের সরকার, দঁাতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবার ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লাহ হেল কাফী ও সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.